বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
কাউখালীতে ১৮ দফা দাবিতে কৃষক-ক্ষেতমজুরদের পথসভা, ইউএনওকে স্মারকলিপি
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ১৮ দফা দাবিতে কৃষক-ক্ষেতমজুরদের পথসভা, ইউএনওকে স্মারকলিপি

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
জাতীয় ও স্থানীয় ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে কৃষক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে পথসভা ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সড়কে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জাতীয় ক্ষেতমজুর সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি নিমাই মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল গুহ, ক্ষেতমজুর সমিতির কাউখালী শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রি ও অনন্ত সিকদার।
পরে জাতীয় ও স্থানীয় ১৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৭ ● ৪৩ বার পঠিত
