মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে উফশী  আউশ ধানের  বীজ ও  রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন।সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৬ ● ৩৭ বার পঠিত