মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় আধা কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আধা কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আধা কেজি গাঁজাসহ শাকিল খান নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার চাম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল ওই গ্রামের সেন্টু খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার রান্নাঘরে লুকিয়ে রাখা পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে কলাপাড়া থানার একদল পুলিশ অংশ নেয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘সে একজন পেশাদার মাদককারবারি।’ এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কলাপাড়া থানার উপ-পরিদর্শক স্মৃতি রানী বেপারী সাগরকন্যাকে বলেন, মাদক কারবারি শাকিল খানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১১:৫২:০৪ ● ৩১ বার পঠিত
