মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ড
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে আব্দুর রহমান (২৭) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার রাত ১১টা ১৫ মিনিটে কলাপাড়া ব্রিজের পূর্ব পাশে রিয়াজুল ইসলামের ভ্যারাইটিজ স্টোরের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় এ দণ্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস টিম সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১০:৩২:১৩ ● ৩৩ বার পঠিত