সোমবার ● ৬ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাদ, সম্পাদক সুমন

হোম » গণমাধ্যম » কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাদ, সম্পাদক সুমন
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬


কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাদ, সম্পাদক সুমন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সাগরকুলের উপজেলা প্রতিনিধি রাসেল কবির মুরাদকে সভাপতি এবং এটিএন বাংলা ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি আরিফ সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার সন্ধ্যার পর লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র হাওলাদার সুমন, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, দপ্তর ও অর্থবিষয়ক সম্পাদক আফতাব হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কবির তালুকদার, এ এম মিজানুর রহমান বুলেট ও মনিরুল ইসলাম।
নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১০:১৯:৫৯ ● ১১৬ বার পঠিত