রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় মাদক প্রতিরোধে বিক্ষোভ-মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মাদক প্রতিরোধে বিক্ষোভ-মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নে মাদককারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চম্পাপুরের স্থানীয় বাসিন্দা, ছাত্র জনতা এ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চম্পাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভ’র সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান হাওলাদার, ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ার চম্পাপুর ও ধানখালী এখন মাদকসেবী ও বিক্রেতাদের নিরাপদ ঘাঁটি। প্রশাসন অভিযান চালিয়ে দু,একজনকে আটক করলেও প্রভাবশালী মাদককারবারীরা আছে ধরা ছোয়ার বাইরে। তাই যুব সমাজকে বাঁচাতে কলাপাড়ার মাদকের স্পটগুলোতে কম্বিং অপারেশন চালানোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫১:৫৬ ● ২৭ বার পঠিত
