রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে মজুদ পেট্রোল বিক্রি করেছে প্রশাসন
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে মজুদ পেট্রোল বিক্রি করেছে প্রশাসন
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন বাজার সংলগ্ন একটি মিনি পেট্রোল পাম্পে মজুদকৃত পেট্রোল প্রশাসনের উদ্যোগে বিক্রি করা হয়েছে।
রবিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের ভারপ্রাপ্ত ইউএনও এমাদুল হেসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মজুদকৃত পেট্রোল শতাধিক মোটরসাইকেল চালকের কাছে বিক্রি করেন। একপর্যায়ে পেট্রোল শেষ হয়ে যায়।
ভারপ্রাপ্ত ইউএনও এমাদুল হেসেন জানান, সরকারি মূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে হবে। কোনো পাম্পের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
মোটরসাইকেল চালক ইয়াছিন বলেন, রাজনৈতিক নেতা ও এনজিও কর্মীরা আমাদের চোখের সামনে কন্টেইনার ভরে তেল নিচ্ছে, কিন্তু লাইনে দাঁড়িয়েও আমরা দুই লিটার তেল পাচ্ছি না।
এএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৫৩ ● ২৭ বার পঠিত
