শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬

বরগুনায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ইউনিটের অনুমোদন

হোম পেজ » বরগুনা » বরগুনায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ইউনিটের অনুমোদন
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬


 

বরগুনায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ইউনিটের অনুমোদন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলায় প্রথমবারের মতো ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ইউনিটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। সভাপতি রমিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সার্টিফিকেট প্রদান করেন বরগুনার ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ইউনিটের সদস্য মো. জামাল হোসেনের নিকট।

জানা যায়, বরগুনা জেলা ঘোষণা হয়েছে ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি। এরপর থেকে বরগুনা জেলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ইউনিট হয়নি। বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিএনপি-ঘনিষ্ঠ জেলা আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি মো. জামাল হোসেনের উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার পরে যথাযথ প্রক্রিয়ায় বরগুনা জেলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ইউনিট বার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) অনুমতি দিয়েছে।

কেন্দ্রীয় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. মাজম আলী খান জানান, দেশের ৬৪ জেলায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ইউনিট থাকলেও বরগুনা জেলায় এতদিন ছিল না। বরগুনার ব্যবসায়ীসহ যারা নিয়মিত সরকারকে ট্যাক্স প্রদান করে আসছেন, তারা নিজ উদ্যোগে আয়কর অফিসে গিয়ে ট্যাক্স হয়রানির শিকার হন। কীভাবে ট্যাক্স নির্ধারণ হয় তাও ব্যবসায়ীরা ও চাকরিজীবীরা জানেন না। আইনজীবীদের মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব করে ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স দিলে অর্থ কম লাগে ও হয়রানির শিকার হতে হয় না।

আইনজীবী মো. জামাল হোসেন জানান, এতদিন বরগুনায় তালিকাভুক্ত বার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন ইউনিট (বিটিএলএ) ছিল না। এ কারণে তিনি বরগুনা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ইউনিট করার উদ্যোগ নিয়েছেন। এখন আয়কর আইনজীবীরা সদস্য হয়ে প্র্যাকটিস করতে পারবেন। তারা বাংলাদেশ কর আইনজীবী সমিতির (বিটিএলএ) গঠনতন্ত্রের নিয়মকানুন মেনে ইউনিট পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৯ ● ৪৬ বার পঠিত