বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬

গলাচিপায় বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা ৪০ হাজার

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা ৪০ হাজার
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


গলাচিপায় বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা ৪০ হাজার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে গলাচিপায় আলমগীর গাজী নামের এক খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার খেয়াঘাট সংলগ্ন মেসার্স আলম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তিনি প্রতি লিটার ডিজেল ১৪০ টাকা দরে বিক্রি করছিলেন বলে জানা যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে এ দণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪১ ● ২৬ বার পঠিত