বুধবার ● ১ এপ্রিল ২০২৬

মিরাজ প্রথম, রাজু দ্বিতীয় কুয়াকাটায় পরিবেশ দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » মিরাজ প্রথম, রাজু দ্বিতীয় কুয়াকাটায় পরিবেশ দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

মিরাজ প্রথম, রাজু দ্বিতীয়: কুয়াকাটায় পরিবেশ দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। দ্বিতীয় স্থান অধিকার করেন পরিবেশ ও পর্যটন কর্মী এবং ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু। তৃতীয় স্থান অর্জন করে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।

 

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় কুয়াকাটা পৌর কর্তৃপক্ষের আহ্বানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের তোলা ছবি জমা দেন। বাছাই শেষে সেরা ছবি নির্বাচন করে বিজয়ীদের নির্ধারণ করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৮ ● ৩১ বার পঠিত