বুধবার ● ১ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে ৩ হাজারের বেশি শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া প্রোগ্রাম অফিসার ক্রিস্টিনা আর. বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাইদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, ওয়ার্ল্ড ভিশনের পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস।
অনুষ্ঠান শেষে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ৩ হাজার ১৮১ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, রং পেন্সিল ও পেন্সিল বক্স বিতরণ করা হয়।
এসময় পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ বলেন, ‘তোমরা যারা শিশু, তোমরাই আগামীর ভবিষ্যৎ। নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নের কান্ডারি হতে হবে।’ পাশাপাশি শিশুদের প্রতি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১:১০:৫৫ ● ২০ বার পঠিত
