বুধবার ● ১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় সাংবাদিক নয়নের পিতার মৃত্যু, শোক সাংবাদিক সংগঠনগুলোর
হোম » গণমাধ্যম » কলাপাড়ায় সাংবাদিক নয়নের পিতার মৃত্যু, শোক সাংবাদিক সংগঠনগুলোর

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও দৈনিক নিত্য কণ্ঠের সম্পাদক নয়নাভি রাম গাইনের পিতা সুরেন্দ্র চন্দ্র গাইনের (৭০) মৃত্যুতে সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন।
বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার সৎকার রাতেই নিজ বাড়িতে সম্পন্ন হবে।
তার মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৬ ● ১১৫ বার পঠিত
