বুধবার ● ১ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় ঘর তুলতে গিয়ে বাধা, প্রতিপক্ষের কলাগাছ রোপণ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ঘর তুলতে গিয়ে বাধা, প্রতিপক্ষের কলাগাছ রোপণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ক্রয়কৃত রেকর্ডীয় জমি দখল নিয়ে প্রভাবশালী প্রতিপক্ষের বাধা ও জবরদখলের অভিযোগ উঠেছে। ঘর তুলতে গেলে বাধা দিয়ে সেখানে কলাগাছ রোপণ করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবুল কাশেম বাহাদুরের কাছ থেকে ১৯৯৪ সালে ১৪ শতাংশ জমি ক্রয় করেন মৃত রাজে আলী বাহাদুরের ছেলে মো. হেনজালাল বাহাদুর। পরবর্তীতে ওই জমি তার নামে রেকর্ডভুক্ত হয়। জমিটির মৌজা চাঁদত্রিশিরা, জে.এল নং ৫৯, বিএস খতিয়ান নং ১০০৪ এবং দাগ নং ২৮০৬, ২৮১১ ও ২৮১২।
ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে লোকমান হোসেন বাহাদুর, ইকবাল বাহাদুরসহ তাদের ভাইয়েরা বাধা দেন এবং নির্মাণস্থলে কলাগাছ রোপণ করেন। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের ভয়ে আশপাশের লোকজন প্রকাশ্যে কথা বলতেও সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে অভিযুক্ত লোকমান হোসেন বাহাদুর বলেন, ‘আমার পিতা যে সম্পত্তি বিক্রি করেছেন তা হেনজালালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঘর নির্মাণের যে স্থানটি নিয়ে বিরোধ, সেখানে তিনি জমির অধিকার পাবেন না। ওই অংশ আমাদের ভাইদের।’
বাংলাদেশ সময়: ১৭:৫১:০৭ ● ২৯ বার পঠিত
