বুধবার ● ১ এপ্রিল ২০২৬

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ জব্দ, ১০ হাজার টাকা জরিমানা
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

নেছারাবাদে অবৈধ জ্বালানি মজুদ জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল ও কেরোসিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালিত হয়।

 

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স নান্টু তালুকদারের গোডাউন থেকে আনুমানিক ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়।

 

অভিযানে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গোডাউন থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল। তবে তেল বিক্রির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি।

 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

 

তিনি আরও জানান, জব্দ করা জ্বালানি তেল প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৪ ● ৩৪ বার পঠিত