মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
কাউখালীতে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিলো মৎস্য বিভাগ
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিলো মৎস্য বিভাগ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় জাটকা সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কচাঁ নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কিছু অসাধু জেলে বিভিন্ন স্থানে অবৈধ বাঁধা জাল ব্যবহার করে মাছ শিকার করছিল। এতে দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা মারাত্মক হুমকির মুখে পড়ে। বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে কচাঁ ও সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঙ্গাসিয়া এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘জাটকা সংরক্ষণ অভিযানে কচাঁ নদীর পাঙ্গাসিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ১৯:১২:২৪ ● ৫৭ বার পঠিত
