মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬

গৌরনদীতে জাটকা জব্দ, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জাটকা জব্দ, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

গৌরনদীতে জাটকা জব্দ, দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার টরকী বন্দর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা ক্রয়-বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং গৌরনদী মডেল থানার একটি পুলিশ টিম।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জাটকা সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০১:১২ ● ২৮ বার পঠিত