মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিকের ঘরে বসে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে রুমিচ মল্লিক ও তার সহযোগী একই উপজেলার শিহিপাশা গ্রামের শামচুল আলমের ছেলে আব্দুর রহমানকে ১০০ পিস ইয়াবাসহ রুমিচ মল্লিকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার দুই মাদককারবারিকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৪ ● ২৭ বার পঠিত
