সোমবার ● ৩০ মার্চ ২০২৬

নেছারাবাদে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

নেছারাবাদে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী শামিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতাদের তাৎক্ষণিকভাবে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

 

এছাড়া পৃথক অভিযানে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের অভিযোগে সড়ক পরিবহন আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। এসব ঘটনায় মোট ৫টি মামলায় ৫ জনকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৬ ● ৬১ বার পঠিত