রবিবার ● ২৯ মার্চ ২০২৬

গৌরনদীতে বাস খাদে পড়ে নারীর মৃত্যু, হাসপাতালে স্বামী-সন্তান

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাস খাদে পড়ে নারীর মৃত্যু, হাসপাতালে স্বামী-সন্তান
রবিবার ● ২৯ মার্চ ২০২৬


 

গৌরনদীতে বাস খাদে পড়ে নারীর মৃত্যু, হাসপাতালে স্বামী-সন্তান

সাগরকন্যা প্রতিবেদক গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইতি (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী-সন্তানসহ আরও দুজন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরের দিকে বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইতি বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

 

গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জানান, বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজন গুরুতর আহত হন।

 

তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৩ ● ৪২ বার পঠিত