চরফ্যাশনে তীব্র জ্বালানি সংকট: লাইনে দাঁড়িয়ে দিন পার করছেন যানচালকরা

হোম পেজ » লিড নিউজ » চরফ্যাশনে তীব্র জ্বালানি সংকট: লাইনে দাঁড়িয়ে দিন পার করছেন যানচালকরা
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

চরফ্যাশনের শরীফ পাড়া ব্রাদার্স ফিলিং স্টেশনে এভাবে তৈলের জন্যে লাইন দিচ্ছেন।

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ঈদের পর থেকে ভোলার চরফ্যাশন উপজেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। তেল না পেয়ে মোটরসাইকেল ও বাসচালকরা পড়েছেন বিপাকে, আর গণপরিবহন স্বল্পতায় ভোগান্তিতে সাধারণ মানুষ।

 

শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে। যেসব স্টেশনে সামান্য জ্বালানি রয়েছে, সেখানে শত শত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। জ্বালানি তেলের রেশনিং চালু হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ফলে ভিড় আরও বেড়েছে।

 

স্থানীয় বাসিন্দা মো. ফয়েজ জানান, টিবি স্কুল মোড়ে একটি দোকানে গোপনে ড্রামভর্তি তেল বিক্রির সময় মোটরসাইকেল চালকদের তোপের মুখে পড়েন এক ডিলার।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানান, ‘উপজেলার দুটি পাম্পে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। একটি পাম্পের বিষয়ে অভিযোগ পেয়েছি; শনিবার গিয়ে সেটি বন্ধ পেয়েছি। জ্বালানি নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৯:০০:৪১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ