সর্বশেষ
চরফ্যাশনে তীব্র জ্বালানি সংকট: লাইনে দাঁড়িয়ে দিন পার করছেন যানচালকরা কলাপাড়ায় প্রিয় পোষ্য ‘স্যান্ডি’র স্মরণে ৫০০ পথ কুকুরকে খাবার বিতরণ গলাচিপায় ঝড়ে ঘর বিধ্বস্ত, পলিথিনের ছাউনিতে সন্তানদের নিয়ে শিপ্রা রানীর বেঁচে থাকার লড়াই মেহেন্দিগঞ্জে খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তালতলীতে কাবিখা প্রকল্পে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ, চাল বিক্রির অভিযোগে ইউপি সদস্যের স্বীকারোক্তি সংবাদ সম্মেলনে অভিযোগ মায়ের কলাপাড়া লামিয়া হত্যা: ‘১০ লাখ টাকায় আসামি বাদ’ ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল, করমজলে সর্বাধিক ভিড় বাবুগঞ্জে আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী চেয়ে শ্রমিকদল নেতার পোস্টে তোলপাড়

মেহেন্দিগঞ্জে খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


মেহেন্দিগঞ্জে খাল পুনঃখননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন তিন মহল্লার কয়েকশ মানুষ।
শনিবার সকাল ১০টায় পাতারহাট বন্দরের হাসপাতাল রোডের তেঁতুলতলা ব্রিজ এলাকায় কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর গ্রামের শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, পাঁচনি ঘাট ব্রিজ সংলগ্ন খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে, আর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে ফসলের ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
তারা আরও বলেন, দ্রুত খালটি পুনঃখনন করে কৃষি উৎপাদন স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ