শনিবার ● ২৮ মার্চ ২০২৬

কুয়াকাটায় পর্যটন সেবার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হোম পেজ » পর্যটন » কুয়াকাটায় পর্যটন সেবার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় পর্যটন সেবার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় পর্যটকদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত ও পর্যটন সেবার মান উন্নয়নের লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় মোট ৫০ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে ২৫ জন ট্যুর অপারেটর এবং ২৫ জন ট্যুর গাইড ছিলেন।

 

কুয়াকাটার আবাসিক হোটেল রয়েল হেরিটেজের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (জনসংযোগ) মো. বোরহান উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান এবং কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৪২:২০ ● ২৬ বার পঠিত