বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
মেহেন্দিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল ৯টায় সরকারি পাতারহাট মহাবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২৮:১৯ ● ১০৫ বার পঠিত
