বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬

কলাপাড়ায় উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

 

সকাল ৮টায় উপজেলা প্রশাসন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সালাম প্রদান, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

বাদ জোহর মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, দিবসটি উপলক্ষে এর আগে উপজেলা প্রশাসন সভাকক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা এনপি, কলাপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৮ ● ১৫০ বার পঠিত