বুধবার ● ২৫ মার্চ ২০২৬

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রাম থেকে রবিন প্যাদা (পিতা: জাহাঙ্গীর প্যাদা)কে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন, যাতে এলাকায় মাদকের বিস্তার রোধ করা যায়।

বাংলাদেশ সময়: ২০:০৬:১৫ ● ১৫২ বার পঠিত