বুধবার ● ২৫ মার্চ ২০২৬

কলাপাড়ায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি মোশাররফ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি মোশাররফ
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী সালেহিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল কবির (সিভিল), সহকারী প্রকৌশলী (পুর) মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. আলমগীর হোসেন। এতে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ তৌহিদ, মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক সামসুল হক এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সোলায়মান হাওলাদারসহ অনেকে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ও কে এম রফিকুল ইসলাম। শেষে মাদ্রাসার নতুন ভবনের সফল নির্মাণ ও সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৮ ● ৩০ বার পঠিত