বুধবার ● ২৫ মার্চ ২০২৬

কলাপাড়া পৌরসভার রাস্তায় গরু জবাই-প্রদর্শন, পরিবেশ ও চলাচলে ভোগান্তি

হোম » পটুয়াখালী » কলাপাড়া পৌরসভার রাস্তায় গরু জবাই-প্রদর্শন, পরিবেশ ও চলাচলে ভোগান্তি
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

কলাপাড়া পৌরসভার রাস্তায় গরু জবাই-প্রদর্শন, পরিবেশ ও চলাচলে ভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া পৌরসভার নিত্য প্রয়োজনীয় বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের ওপর গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে উঠেছে। এর ফলে পৌরবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাসেল কসাই ও কালাম কসাই নামে দুই ব্যক্তি রাস্তায় গরু জবাই করছেন এবং সেখানেই অস্থায়ী দোকান বসিয়ে মাংস বিক্রি করছেন। পৌরসভার নির্ধারিত ঘরে বিক্রির নিয়ম থাকলেও তারা তা না মেনে প্রকাশ্যে সড়কে মাংস বিক্রি করছেন, যার ফলে প্রতিদিন তীব্র যানজট ও দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।

 

পাশের ব্যবসায়ী শাহীন বলেন, ‘প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না। আরও এখন গরমের সিজন চলে আসছে। ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।’ এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে কসাইখানাগুলো নির্ধারিত স্থানে স্থানান্তর এবং অবৈধ দখলকৃত কসাইখানা উচ্ছেদ জরুরি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মে: ইয়াসীন সাদেক বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরেজমিনে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৪ ● ১০২ বার পঠিত