সোমবার ● ২৩ মার্চ ২০২৬
গলাচিপায় ঈদেও স্বাস্থ্যসেবা অব্যাহত, নরমাল ডেলিভারি সফল
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় ঈদেও স্বাস্থ্যসেবা অব্যাহত, নরমাল ডেলিভারি সফল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা চালু ছিল; উপজেলার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়মিত সেবা প্রদান করা হয়েছিল।
ঈদের ছুটিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা আনুষ্ঠানিক ছুটিতে থাকলেও জনসাধারণের সেবা নিশ্চিত করতে এসব কেন্দ্রে পরিবার পরিকল্পনা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসবসেবা এবং কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ সোমবার ঈদের তৃতীয় দিন সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সফলভাবে সম্পন্ন হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুম্মান জানান, ‘ঈদের ছুটিতেও পরিবার কল্যাণ কেন্দ্র ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত ছিল। আমরা সার্বিক বিষয় তদারকি করেছি, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন সেবা পায়।’
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘জেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মাঠপর্যায়ের কর্মীরা নিয়মিতভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ১৯:৫১:২৭ ● ৩৯ বার পঠিত
