সোমবার ● ২৩ মার্চ ২০২৬

তালতলীতে মোল্লা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হোম পেজ » বরগুনা » তালতলীতে মোল্লা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

তালতলীতে মোল্লা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গাবতলী মাঠে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক অতিথি অংশ নেন।

 

মোল্লা ফাউন্ডেশনের সভাপতি ও সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের এসএভিপি মো. হাবিবুর রহমান, পাঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদার, সিনিয়র শিক্ষক মো. আবু হানিফ, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজীসহ অন্যান্যরা।

 

মোল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব-ইন্সপেক্টর মো. নুর-এ সরোয়ার রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম লিটন, সিনিয়র শিক্ষক মো. মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৯ ● ৩১ বার পঠিত