সোমবার ● ২৩ মার্চ ২০২৬

গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

গৌরনদী উপজেলার কুড়িরচর হোসনাবাদ গ্রামে ‘গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল’র ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ মার্চ) সকালে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক আবদুল হাকিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের

কোন প্রফেশনাল নিউজ পোর্টাল কিংবা

 

বিচারপতি মোঃ জাকির হোসেন (গালিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন রংপুর নভোথিয়েটার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আবদুল হালিম এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক ও মুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার।

 

ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ছওয়ার, দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বরিশাল জেলা উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক মোঃ জাবির হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোমস্তা বারেক। প্রধান অতিথি বলেন, ‘এ ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে হাসপাতালের নির্মাণ কার্যক্রম শুরু হলো।’

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭ ● ৩৬ বার পঠিত