সোমবার ● ২৩ মার্চ ২০২৬

বাউফলে ২৮০ পিস ইয়াবা ও ৭ লাখ টাকাসহ মাদকারবারি গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ২৮০ পিস ইয়াবা ও ৭ লাখ টাকাসহ মাদকারবারি গ্রেফতার
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

বাউফলে ২৮০ পিস ইয়াবা ও ৭ লাখ টাকাসহ মাদকারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল পৌরসভার কাগজীরপুল এলাকায় রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকাসহ মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক মাদকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মাইনুল ইসলাম সুমন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল কাগজীরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ-কালিশুরী সড়ক ব্যবহার করে বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলেও জানায় পুলিশ।

 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৩:০৩:৫০ ● ২০ বার পঠিত