রবিবার ● ২২ মার্চ ২০২৬
কুয়াকাটায় ‘পায়রা’র ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীর সেবা
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ‘পায়রা’র ফ্রি চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক রোগীর সেবা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র উদ্যোগে কুয়াকাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম সৈকত, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম সবুজ এবং উপদেষ্টা মোঃ ওহিদুল ইসলাম ও খাইরুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ শাহজালাল আকন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা মাইনুল ইসলাম মান্নানসহ অন্যান্যরা।
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আতিকুল ইসলাম, ডা. ফারিয়া ফেরদৌস, ডা. ইসমাইল ইমন, ডা. তৌফিকুল ইসলাম (রনি) ও ডা. কেয়া আক্তার (ডেন্টিস্ট)।
বাংলাদেশ সময়: ২০:৫২:৫১ ● ৩৩ বার পঠিত
