রবিবার ● ২২ মার্চ ২০২৬

পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই
রবিবার ● ২২ মার্চ ২০২৬


 

পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রকাশ্যে এক প্রবাসীর ছেলেকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

আহত ইমরান তালুকদার (২২) ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের দুবাইপ্রবাসী মোস্তাফিজুর রহমান তালুকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে শনিবার বিকেলে সাগরকন্যার এ প্রতিবেদককে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

 

শুক্রবার (২০ মার্চ) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় সড়কের টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান তালুকদার জানান, ঈদের কেনাকাটার জন্য শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা সদরে গেলে পথিমধ্যে ৪-৫ জন ছিনতাইকারী চাকু দেখিয়ে তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও লোহার রড দিয়ে আঘাত করে নগদ ২২ হাজার ৩০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ইমরান দুইজন ছিনতাইকারীকে শনাক্ত করতে পেরেছেন বলেও জানান, যাদের বাড়ি একই গ্রামের বলে দাবি করা হয়েছে।

 

আহত অবস্থায় ইমরান থানায় অভিযোগ দিতে গেলে ডিউটি অফিসার তাকে আগে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

 

এদিকে দুবাইপ্রবাসী মোস্তাফিজুর রহমান তালুকদার মোবাইল ফোনে সাংবাদিকদের মাধ্যমে তার ছেলের ওপর হামলাকারীদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করে ছিনতাইকৃত টাকা উদ্ধারের দাবি জানান।

 

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী মোল্লা সাগরকন্যাকে বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৫৬:৫৪ ● ১৪২ বার পঠিত