শনিবার ● ২১ মার্চ ২০২৬

গৌরনদীতে ঈদ জামাতে অংশ নিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ঈদ জামাতে অংশ নিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
শনিবার ● ২১ মার্চ ২০২৬


গৌরনদীতে ঈদ জামাতে অংশ নিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত জামাতে তিনি অংশ নেন।

জামাতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের নয়, এটি সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করি। তিনি আরও জানান, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৮:১৫ ● ৩৬ বার পঠিত