শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
পটুয়াখালীতে স্নেহাংশু সরকার কুট্টির ঈদের শুভেচ্ছা
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে স্নেহাংশু সরকার কুট্টির ঈদের শুভেচ্ছা
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বাবু স্নেহাংশু সরকার কুট্রি।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ আসুক সবার জীবনে স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর সর্বস্তরের জনগণ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, ঈদের আনন্দ উৎসব সব ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দিক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই উৎসব সবার ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক-এই কামনা করেন।
শুভেচ্ছাবার্তায় তিনি আরও জানান, মাহে রমজানের শিক্ষা সবার মাঝে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক এবং একটি শান্তিপূর্ণ, কল্যাণমুখী সমাজ বিনির্মাণে সহায়ক হোক। পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে সবার জন্য রহমত ও বরকত কামনা করেন তিনি।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৮ ● ৩৪ বার পঠিত
