বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬
নেতাসহ ৬ জন কারাগারে মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
হোম পেজ » খুলনা » নেতাসহ ৬ জন কারাগারে মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোংলা পৌর শাখার সভাপতি ও বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার এবং চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ আরও চারজন।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় প্রায় ৩০ বিঘা চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন গুরুতর আহত হন।
পুলিশ জানায়, বুধবার দুপুরে মোহন নামের এক বিএনপি নেতার চিংড়ি ঘের দখলের চেষ্টা করলে প্রতিপক্ষের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে সেলিম হাওলাদার, আব্দুর রশিদ, ওহিদ, ফরিদ, সোহরাফ ও আলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫০:২৭ ● ২৩ বার পঠিত
