বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬

জিয়ানগরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

হোম পেজ » পিরোজপুর » জিয়ানগরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ
বৃহস্পতিবার ● ১৯ মার্চ ২০২৬


 

জিয়ানগরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে পবিত্র ঈদ-উল-ফিতর’২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ, শাড়ি, ঢেউটিন, যাকাত ফান্ডের নগদ অর্থ, শুকনো খাবার, জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করছেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী।

 

জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার ও প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, বিএনপি নেতা আহসানুল সগীর প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৩ ● ১৯ বার পঠিত