বুধবার ● ১৮ মার্চ ২০২৬
আমতলীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল ১৬৫ পরিবার
হোম পেজ » বরগুনা » আমতলীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল ১৬৫ পরিবার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ আমতলী উপজেলার ১৬৫টি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের টাকা বিতরণ করেন।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরগুনা-১ আসনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ থেকে আমতলী উপজেলার ১৬৫ পরিবারের প্রত্যেককে এক হাজার পাঁচশ টাকা করে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা উপজেলার অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ জানান, বরাদ্দকৃত ১০ লাখ টাকা তিনটি উপজেলায় যথাযথভাবে বণ্টন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৬:০৭ ● ২৬ বার পঠিত
