বুধবার ● ১৮ মার্চ ২০২৬

কুয়াকাটায় শ্রমিক দল নেতার উদ্যোগে মানববন্ধন, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় শ্রমিক দল নেতার উদ্যোগে মানববন্ধন, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় শ্রমিক দল নেতার উদ্যোগে মানববন্ধন, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় শ্রমিক দল নেতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকায় কুয়াকাটা পৌরসভার সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে শ্রমিক দল নেতা জসিম মৃধা নেতৃত্ব দেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক কেএম বাচ্চু বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বিভিন্ন মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপসংবাদিকতা বন্ধের দাবি জানান।

 

জসিম মৃধা বলেন, সাংবাদিক বাচ্চুর দায়ের করা বিভিন্ন মামলায় তিনি ও তার অনুসারীরা হয়রানির শিকার হয়েছেন।

 

এদিকে কুয়াকাটা পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আলমাস খান জানান, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন।

 

এ বিষয়ে দৈনিক দেশরূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চু বলেন, আমি তাদের কারও বিরুদ্ধে মামলা করিনি। একজন সংবাদকর্মী হিসেবেই কেবল দায়িত্ব পালন করছি।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪১ ● ২৯ বার পঠিত