বুধবার ● ১৮ মার্চ ২০২৬

দুমকিতে অতিরিক্ত ভাড়া আদায়: ডলফিন সুপারভাইজারকে জরিমানা

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে অতিরিক্ত ভাড়া আদায়: ডলফিন সুপারভাইজারকে জরিমানা
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

দুমকিতে অতিরিক্ত ভাড়া আদায়: ডলফিন সুপারভাইজারকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করার দায়ে ডলফিন পরিবহনের সুপারভাইজার কাওছার হোসেন (৩৫)কে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা এলাকায় পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা কার্যকর করা হয়। আদালতের তথ্য অনুযায়ী, ৭৫০ টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়।

 

এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন কাউন্টারকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪২ ● ২৫ বার পঠিত