বুধবার ● ১৮ মার্চ ২০২৬

কুয়াকাটায় ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুয়াকাটায় সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদারের উদ্যোগে অন্তত পাঁচ হাজার অসহায় ও দুস্থ নারীর মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড থেকে নারীরা তার বাড়ির সামনে জড়ো হন। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে শাড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এক উপকারভোগী বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় পাওয়া। অন্তত ঈদের দিন নতুন কাপড় পরে আনন্দ করতে পারবো।

 

সাবেক পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৮ ● ২৫ বার পঠিত