বুধবার ● ১৮ মার্চ ২০২৬
কুয়াকাটা-কলাপাড়ায় ভোজ্য তেলের সংকট, বেড়েছে দাম
হোম পেজ » পটুয়াখালী » কুয়াকাটা-কলাপাড়ায় ভোজ্য তেলের সংকট, বেড়েছে দাম

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটা-কলাপাড়ায় জ্বালানী তেলের পর এবার ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। বাজারে বোতলজাত তেল প্রায়ই মিলছে না, খোলা তেলও চাহিদার তুলনায় কম পাওয়া যাচ্ছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ২১০ টাকা, সিটি সুপার ২০০ টাকা এবং পাম তেল ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারিভাবে দাম না বাড়লেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রি করছেন বলে অভিযোগ ভোক্তাদের।
কলাপাড়া পৌর শহরের জনৈক ভোক্তা আব্দুর রহিম বলেন, আগের দামে তেল পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।
অন্যদিকে এক খুচরা বিক্রেতা শাহাদাত হোসেন বলেন, পাইকারি বাজারেই বেশি দামে তেল কিনতে হচ্ছে, ফলে খুচরা পর্যায়ে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ অবস্থায় বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১১:৪৪:৪০ ● ২৫ বার পঠিত
