মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি অভিযানে ৮৭ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার টরকী বন্দর, পিংলাকাঠী ও কালনা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরদী গ্রামের জাহাঙ্গীর শরীফের ছেলে আরিফ শরীফ, পিংলাকাঠী গ্রামের আনোয়ার গাজীর ছেলে শিপন গাজী, কালনা গ্রামের মজিবর আকনের ছেলে সুজন আকন এবং একই গ্রামের মৃত মজিদ প্যাদার ছেলে মামুন প্যাদা।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার তিনজন উপ-পরিদর্শক (এসআই) পৃথক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার চার আসামিকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮:০৬:৫০ ● ২২ বার পঠিত
