রবিবার ● ১৫ মার্চ ২০২৬
বাগেরহাটের মোল্লাহাটে গুলি করে শ্রমিক লীগ নেতাকে হত্যা
হোম পেজ » লিড নিউজ » বাগেরহাটের মোল্লাহাটে গুলি করে শ্রমিক লীগ নেতাকে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গুলি করে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উদয়পুরের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ (৪৫) উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি স্থানীয়ভাবে হার্ডওয়্যার ব্যবসা করতেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, রাত ১০টার দিকে উদয়পুর বাজারে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ৩:৫৫:৪১ ● ১৮ বার পঠিত
