শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
গৌরনদীতে ইফতার ও দোয়া মাহফিল
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইফতার ও দোয়া মাহফিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের বাইতুল সুজুদ মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (১৩ ই মার্চ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার মেয়র হিসেবে পরিচিত জনাব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি।ও পৌর বিএনপি’র আহবায়ক
মোঃ জাকির শরীফ সহ স্থানীয় অনন্য অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মেরা।
এ সময় সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্য, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৩৭:১২ ● ৯৪ বার পঠিত
