বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
বরগুনায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মাইকিং করে মালিককে ফেরত
হোম পেজ » বরগুনা » বরগুনায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মাইকিং করে মালিককে ফেরত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা শহরে রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লাখ ২৩ হাজার টাকা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির উদ্দিন।
জানা যায়, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান যাকাত দেওয়ার জন্য গরু কেনার উদ্দেশ্যে রাখা ওই টাকা গত বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে রাস্তায় হারান। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন বশির উদ্দিন। সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখে তিনি তা হাতে তুলে দেখেন, ভেতরে অনেকগুলো টাকা রয়েছে। আশপাশের মানুষকে জানানোর পরও মালিক না পাওয়ায় মাইকিং ও ফেসবুকে বিষয়টি প্রচার করেন। পরে প্রকৃত মালিকের সঠিক প্রমাণ পেয়ে টাকাটি ফেরত দেন।
টাকা ফেরত পেয়ে মো. খলিলুর রহমান বলেন, আমার অজান্তেই পকেট থেকে খামটি পড়ে যায়। মাইকিং শুনে যোগাযোগ করলে হারানো টাকা ফিরে পেয়েছি। নগদ টাকা পেয়েও লোভ সামলানো বশির উদ্দিনের এই কাজ নিখুঁত ঈমানের পরিচয়।
বশির উদ্দিন জানালেন, রাস্তায় খামের মধ্যে টাকা পেয়ে দুই ঘণ্টা খোঁজাখুঁজি করেও মালিক পাইনি। পরে মাইকিংয়ের মাধ্যমে প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১৯:০৬:২৬ ● ৫৬ বার পঠিত
