বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমির একটি রেইনট্রি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধার বিরুদ্ধে। বুধবার রাতে পৌর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জসিম মৃধা ও তার লোকজন ওই এলাকার একটি রেইনট্রি গাছ কেটে সরিয়ে ফেলেন। পরে গাছের কাঠ ঘর নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে সরকারি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শ্রমিক দল নেতা জসিম মৃধা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪১ ● ২৪৭ বার পঠিত
