বুধবার ● ১১ মার্চ ২০২৬
আইন ভাঙলে ব্যবস্থা গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ
হোম পেজ » লিড নিউজ » আইন ভাঙলে ব্যবস্থা গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে বলা হয়েছে, সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক বা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক মোঃ ইব্রাহিম ইব্রাহিম জানান, সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের মধ্যে আড্ডার আড়ালে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যার পর কোনো শিক্ষার্থীকে আড্ডারত অবস্থায় পাওয়া গেলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ইউএনও মোঃ ইব্রাহিম ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত তদারকি করবে এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সুস্থ পরিবেশে বড় হতে পারে।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩১ ● ২২ বার পঠিত
