মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
হিসাব রক্ষণ কর্মকর্তাকে হয়রানী আমতলীতে ২২ জন পৌর নাগরিকের ভুয়া স্বাক্ষর দিয়ে অভিযোগ
হোম পেজ » বরগুনা » হিসাব রক্ষণ কর্মকর্তাকে হয়রানী আমতলীতে ২২ জন পৌর নাগরিকের ভুয়া স্বাক্ষর দিয়ে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিনের বিরুদ্ধে ২২ জন পৌর নাগরিকের ভুয়া স্বাক্ষর দিয়ে অভিযোগ দায়ের করে হয়রানী করার চেষ্টা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে অধিকাংশ ব্যক্তি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং তারা স্বাক্ষর জাল করার প্রতিবাদ করেছেন। অভিযোগকারীরা যাকে স্বাক্ষর জাল করে অভিযোগ দিয়েছেন, তার শাস্তি দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ৯ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবরে ২২ জন পৌর নাগরিক স্বাক্ষরিত ১০টি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে মোঃ নাশির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির কথাই বলা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে দেখা যায়, অভিযোগকারী ২২ জনের মধ্যে দুইজন (শাহ আলম হাওলাদার ও তার ছেলে রাসেল হাওলাদার) ছাড়া কেউ নোটিশ পেয়ে স্বাক্ষী হিসেবে উপস্থিত হননি। পরে স্পষ্ট হয় যে, বাকি ২০ জনের স্বাক্ষর জাল এবং তারা এই অভিযোগ সম্পর্কে কিছুই জানেন না।
অভিযোগকারীরা জানান, আমাদের স্বাক্ষর জাল করে যিনি অভিযোগ দিয়েছেন, তাকে আইনের আওতায় শাস্তি দিতে হবে।
মোঃ নাশির উদ্দিন বলেন, আমাকে হয়রানী করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি নেওয়া হবে, অন্যথায় মিথ্যা অভিযোগকারীদের শাস্তি দাবি করছি।
তদন্ত কমিটির সদস্য সচিব মোঃ মাঞ্জুরুল হক কাওসার বলেন, ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রধান কর্মকর্তা মোঃ কবির হোসনে বলেন, একাধিকবার নোটিশ দেওয়ার পরও দুইজন ছাড়া কেউ স্বাক্ষী হিসেবে উপস্থিত হননি। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, তদন্ত প্রতিবেদন পেলে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৫ ● ২৪ বার পঠিত
