রবিবার ● ৮ মার্চ ২০২৬

কলাপাড়ায় গাঁজাসহ যুবক আটক, ১৪ দিনের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজাসহ যুবক আটক, ১৪ দিনের কারাদণ্ড
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় গাঁজাসহ আটককৃত যুবক মো. আল আমিন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ মো. আল আমিন (৩৬) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

জানা গেছে, শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বানাতি বাজার সংলগ্ন খোলা মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন ওই এলাকার আইয়ুব আলী খানের ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল কলাপাড়া শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(৫) ক্রমিক অনুযায়ী ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

 

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. শাহিনুল কবীর।

 

এদিকে, দণ্ডপ্রাপ্ত মো. আল আমিনকে শনিবার রাতেই কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে, এ তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেলের কলাপাড়া শাখা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৬:৪৬ ● ৩৮ বার পঠিত